শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

রাশিয়ার অস্ত্র নথি ফাঁস: ক্ষেপণাস্ত্র উৎপাদন ও ব্যয়ের তথ্য প্রকাশ

  • Update Time : Thursday, October 30, 2025

ইতালিভিত্তিক গণমাধ্যম ইনসাইড ওভার সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কিছু নথি ফাঁস করেছে। ফাঁস হওয়া নথিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, সামরিক চুক্তি এবং বাজেট সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে, যা ইউক্রেনীয় গণমাধ্যম মিলিটার্নি প্রথমবারের মতো উন্মোচন করেছে।

প্রতিবেদক পাওলো মাউরি জানিয়েছেন, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেন যুদ্ধে বিভিন্ন ব্যালেস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। নথিতে উল্লেখ আছে, রাশিয়ার ভাণ্ডারে স্বল্প পাল্লার ইস্কান্দার এম, খা-১০১ ক্রুজ, খা-৪৭এম-২ কিঞ্জাল এবং ৯এম৭২৮ ক্রুজ মিসাইল রয়েছে।

৯এম৭২৯ মডেলের ক্ষেপণাস্ত্রগুলো ৩এম১৪ ক্যালিবরের উন্নত সংস্করণ, যা ৫০০ কিলোমিটার দূরে আঘাত করতে সক্ষম। নথি অনুযায়ী, রাশিয়ান ডিজাইন ব্যুরো নোভেটর ২০২৪ ও ২০২৫ সালে দুইবারে মোট ৩০৩টি ৯এম৭২৯ ক্ষেপণাস্ত্র উৎপাদনের নির্দেশ পেয়েছে, যার প্রতিটির ব্যয় আনুমানিক ১.৫ মিলিয়ন ডলার। প্রথম দফায় ৯৫টি ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে, যার ব্যয় প্রতি ক্ষেপণাস্ত্র ১.৪ থেকে ১.৮ মিলিয়ন ডলার।

নথিতে আরও বলা হয়েছে, রাশিয়া তাদের সাবমেরিন ও ফ্রিগেটে স্থাপন করা ৩এম১৪ ক্যালিবরের ক্ষেপণাস্ত্রকে ১৫০০ কিলোমিটার দূরে নিক্ষেপযোগ্য করেছে। ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে আরও ৪৫০টি ক্ষেপণাস্ত্র অর্ডার করা হয়েছে, যার ব্যয় প্রতি ক্ষেপণাস্ত্র প্রায় দুই মিলিয়ন ডলার।

পাশাপাশি, নোভেটরকে নতুনভাবে ৫৬টি ৩এম১৪ ক্ষেপণাস্ত্র উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছে, যা পরমাণু বোমা বহন করতে সক্ষম হবে, এবং এগুলোর ব্যয় প্রতি ক্ষেপণাস্ত্র দুই থেকে ২.৩ মিলিয়ন ডলার।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com