শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

মেক্সিকোতে ডিসকাউন্ট স্টোরে অগ্নিকাণ্ডে ২৩ জন নিহত

  • Update Time : Thursday, October 30, 2025

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় হার্মোসিলো শহরের একটি ডিসকাউন্ট স্টোরে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার (১ নভেম্বর) শহরের কেন্দ্রস্থলে এ দুর্ঘটনা ঘটে। ‘ডে অব দ্য ডেড’ উৎসবের ছুটির সপ্তাহান্তে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, ‘দুর্ঘটনার কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত শুরুর নির্দেশ দিয়েছি। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।’

রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস বলেন, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়া শ্বাস নেয়ার কারণে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমি এক্সে দেয়া শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোনোরা রেডক্রস জানিয়েছে, উদ্ধারকাজে তাদের ৪০ জন কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স অংশ নিয়েছে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com