শাহ্জালাল ইসলামী ব্যাংক ও প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে সমঝোতা চুক্তি

  • Update Time : Sunday, June 14, 2026

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট (মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত)-এর মধ্যে রোববার (১৪ জুন) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রোববার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ-এর উপস্থিতিতে ব্যাংকের কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম এবং প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলাম কাইয়ুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের পর ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলাম কাইয়ুমের সঙ্গে ডকুমেন্ট হস্তান্তর করেন।

উক্ত চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডধারীরা এখন থেকে প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের রুম ভাড়ায় ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান এ. কে. এম. হাসান রহিম, হেড অব রিটেইল বিজনেস মো. খিরকিল নওয়াজ, ব্যাংকের কার্ড ডিভিশনের এসএভিপি মো. ইকরাউর রহমান টুলু, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ এবং প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. আরফিন হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com