চট্টগ্রামের বায়েজিদে পূবালী ব্যাংকের আধুনিক ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

  • Update Time : Thursday, May 7, 2026

‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় এবং গ্রাহকদের দোরগোড়ায় দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক পিএলসি, শিল্প এলাকা শাখা, চট্টগ্রাম এর অধীনে নগরীর বায়েজিদস্থ মোহাম্মদ নগর হাউজিং সোসাইটিতে একটি আধুনিক ইলেকট্রনিক ব্যাংকিং বুথ (সেলফ-সার্ভিস সেন্টার) উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, চট্টগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান মোঃ শাহেদ আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প এলাকা শাখার শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাসুদুল হাসান ভুঁইয়াসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আধুনিক এই ইলেকট্রনিক বুথের মাধ্যমে গ্রাহকরা ২৪ ঘণ্টা বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা যেমন টাকা উত্তোলন ও জমা, ফান্ড ট্রান্সফার, হিসাব খোলা এবং অন্যান্য স্বয়ংক্রিয় সেবা সহজেই গ্রহণ করতে পারবেন। এই সেলফ-সার্ভিস সেন্টার চালুর মাধ্যমে এলাকার গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজলভ্য হবে এবং ডিজিটাল লেনদেন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com