সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি

  • Update Time : Monday, May 4, 2026

সিটি ব্যাংক এবং হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি) কৌশলগত অংশীদারিত্বের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তির আওতায় সিটি ব্যাংক এইচএসবিসি ব্যাংককে এমপ্লয়ি ব্যাংকিং-এর সবরকম সুবিধা প্রদান করবে।

সোমবার (৪ মে) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং এইচএসবিসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান আরূপ হায়দার, এমপ্লয়ি ব্যাংকিং প্রধান হাসান উদ্দিন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com