এনআরবিসি ব্যাংকের ইপিএস ও নগদ প্রবাহ বেড়েছে

  • Update Time : Thursday, April 30, 2026

এনআরবিসি ব্যাংকের পরিচালন মুনাফার বৃদ্ধির ফলে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। এছাড়া গ্রাহকদের জমাকৃত আমানত এবং সুদ আয় বৃদ্ধিতে নেট অপারেটিং ক্যাশফ্লো (নগদ প্রবাহ) বেড়েছে। ব্যাংকটির গত ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে এসকল তথ্য প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৩৫তম সভায় ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ব্যাংকের ১৩তম এজিএম হাইব্রিড পদ্ধতিতে আগামী ২৫ জুন কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো.আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), রাশেদুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

পরিচালন মুনাফা বৃদ্ধির ফলে ব্যাংকটির একক ভিত্তিতে শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.০৫৪ টাকা থেকে বেড়ে ০.৩৯ টাকায় উন্নীত হয়েছে। এছাড়া সুদ আয় ও গ্রাহক আমানত বৃদ্ধির কারণে নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১২.১০ টাকা থেকে বেড়ে ১৯.৫৪৯ টাকায় দাঁড়িয়েছে| অন্যদিকে, সমন্বিত ভিত্তিতে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৬.৫৫ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৬.৭৪ টাকায় উন্নীত হয়েছে।

এছাড়া, গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা না করা সত্ত্বেও ব্যাংকটি আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং করপোরেট গভর্ন্যান্স শক্তিশালীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ খেলাপি ঋণ হ্রাস, মানসম্মত ঋণ বিতরণ বৃদ্ধি এবং গ্রাহকসেবা উন্নয়নে ডিজিটাল রূপান্তর ত্বরাণ্বিত করার লক্ষ্যে বিভিন্ন কৌশলগত পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com