শিরোনাম
দেড় মাস পর ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২৩ এপ্রিল পর্যন্ত এপ্রিলের দুই সপ্তাহে এল ১৯৬০৫ কোটি টাকার প্রবাসী আয় বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমল জ্বালানি তেলের দাম ২০২৪ সালের আগস্ট থেকে ৪৮১ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ওয়ালটনের ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত সাউথইস্ট ব্যাংক পিএলসি’র কাওরান বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু

  • Update Time : Sunday, April 12, 2026

রাজধানীর মগবাজারে চালু হলো দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন-এর নতুন আউটলেট। আজ রবিবার মগবাজার কনভেনশন সেন্টার লিমিটেডে অবস্থিত স্বপ্ন-এর ৮৬৫তম আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই লজিস্টিক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অপারেশন) সাইফুল আলম রাসেল, হেড অব অপারেশন (বিগ বক্স প্রিমিয়াম আউটলেট) মো. কৌশিক রহমান এবং রিজিওনাল হেড অব অপারেশন কামরুজ্জামান স্বাধীন।

মগবাজার কনভেনশন সেন্টার লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান মুন্না ও পরিচালক রাশেদ হাসান সাইফি। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নতুন এই আউটলেট উদ্বোধন প্রসঙ্গে সোহেল তানভীর খান বলেন, “নগরজীবনের ব্যস্ততার মধ্যে গ্রাহকদের জন্য সহজ, নির্ভরযোগ্য ও মানসম্মত কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মগবাজারে নতুন এই আউটলেট সেই লক্ষ্য পূরণের আরেকটি ধাপ। আমরা বিশ্বাস করি, আধুনিক রিটেইল সেবার মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করা সম্ভব, এবং ভবিষ্যতেও এই ধরনের সম্প্রসারণ অব্যাহত থাকবে।”

আউটলেটটিতে গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য থেকে শুরু করে তাজা ফলমূল, সবজি, মাছ ও মাংসসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য এক ছাদের নিচে সহজেই পেতে পারবেন। আধুনিক স্টোর লেআউট,

পরিচ্ছন্ন পরিবেশ এবং দ্রুত সেবার মাধ্যমে এখানে একটি স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে।

উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ও বিশেষ ছাড় চালু করা হয়েছে, যা কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করবে।

স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে মানসম্মত ও আধুনিক রিটেইল সেবা পৌঁছে দিতে তারা ধারাবাহিকভাবে নতুন আউটলেট চালু করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com