শিরোনাম
ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত সাউথইস্ট ব্যাংক ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মুনাফা কমেছে সেনা ইন্স্যুরেন্সের বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন আইপিও প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বিএসইসির মতবিনিময় সভা ওয়ালটনের ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফার শুরু কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ বন্দর চার্জ মওকুফসহ ৯ দফা দাবি পোশাক ও শিল্প খাতের নেতাদের

সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন

  • Update Time : Thursday, April 2, 2026

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০২ টির, দর কমেছে ১০৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২০৩ কোটি ৮৯ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭৬৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯ টির, দর কমেছে ২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ১০ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com