পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক বোর্ড সভার তারিখ পরিবর্তন করেছে।
কোম্পানিটির বোর্ড সভা ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩০ দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ০.০৭ পয়সা।