শিরোনাম
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতনতা: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর সারা বছর আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে ইউটিলিটি বিল সংগ্রহে সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি সই ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজের ৬ প্রতিনিধিকে প্রত্যাহার এনবিআর কর্মকর্তা ও করদাতা লাভ নিয়ে বের হয়ে যান, ঠকে যায় সরকার যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধে ক্রমশ বাড়ছে প্রাণহানি চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ দেশেজুড়ে অবৈধ মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি, মামলা ছাড়াল ১ হাজারে ইরান যুদ্ধ : যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা স্পেনের গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

ইউটিলিটি বিল সংগ্রহে সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি সই

  • Update Time : Tuesday, March 31, 2026

সিটি ব্যাংক পিএলসি এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি ইউটিলিটি বিল সংগ্রহে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় সিটি ব্যাংক তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং ইন্টারনেট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তিতাস গ্যাসের ইউটিলিটি বিল সংগ্রহ সেবা প্রদান করবে।

সম্প্রতি ঢাকার তিতাস গ্যাস ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

সিটি ব্যাংক পিএলসির উপ ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব হোলসেল ব্যাংকিং মেসবাউল আসিফ সিদ্দিকী এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর জেনারেল ম্যানেজার ও কোম্পানি সেক্রেটারি মো. লুৎফুল হায়দার মাসুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ এবং সিটি ব্যাংক পিএলসির হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লায়াবিলিটি তাহসিন হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com