শিরোনাম
ইউটিলিটি বিল সংগ্রহে সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি সই ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজের ৬ প্রতিনিধিকে প্রত্যাহার এনবিআর কর্মকর্তা ও করদাতা লাভ নিয়ে বের হয়ে যান, ঠকে যায় সরকার যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধে ক্রমশ বাড়ছে প্রাণহানি চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ দেশেজুড়ে অবৈধ মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি, মামলা ছাড়াল ১ হাজারে ইরান যুদ্ধ : যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা স্পেনের গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী স্যোশাল ইসলামী ব্যাংক পরিকল্পিতভাবে ধ্বংস হয়েছে সূচকের পতনে লেনদেন ৬৬৩ কোটি টাকা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধে ক্রমশ বাড়ছে প্রাণহানি

  • Update Time : Tuesday, March 31, 2026

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মধ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের কারণে পুরো অঞ্চলজুড়ে প্রাণহানির সংখ্যা ক্রমশ বাড়ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরান এইচআরএএনএ বলছে, এখন পর্যন্ত ইরানে তিন হাজার ৪৯২ জন নিহত হয়েছেন। নিহতদের মাঝে এক হাজার ৫৭৪ জনই বেসামরিক, যার মাঝে অন্ত ২৩৬ জন আবার শিশু।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবাননে নয়জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এক হাজার ২৪৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১২৪ জন শিশু।

উপসাগরীয় অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা কর্মী বা বিদেশি শ্রমিক। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ১১ জন, কুয়েতে সাত জন এবং ওমান, সৌদি আরব ও বাহরাইনে দুই জন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com