শিরোনাম

সূচকের পতনে লেনদেন ৬৬৩ কোটি টাকা

  • Update Time : Monday, March 30, 2026
ডিএসই

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৯ মার্চ) মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ২৩১টি কোম্পানির শেয়ারের দর। তবে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪১ দশমিক ৩০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৩০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ০৩ পয়েন্ট কমে ১ হাজার ৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৯ দশমিক ০৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৭৯ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ৬৬৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৪৬ কোটি ৪২ লাখ টাকা টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১১ টি কোম্পানির, বিপরীতে ২৩১ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com