শিরোনাম

স্বপ্ন’র সিস্টেম সুরক্ষিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে: সাব্বির হাসান নাসির

  • Update Time : Monday, March 30, 2026
স্বপ্নে

চেইন সুপারশপ স্বপ্নের গ্রাহক ডাটাবেজ সাইবার হামলায় ফাঁস হওয়ার পর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) এ জিডি করেন স্বপ্নের মালিক প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডের প্রশাসন ও সংকট ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. মাসুম বিল্লাহ।

সোমবার (৩০ মার্চ) জিডির বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, জিডিটি ইতোমধ্যে আমরা ডিবির সাইবার ইউনিটের কাছে পাঠিয়ে দিয়েছি। তারা এ বিষয়ে তদন্ত করছে। তদন্তের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির সোমবার (৩০ মার্চ) জানান, এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। এসিআই লিমিটেডের সহযোগী এই প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশের সিটিটিসি ইউনিটের সঙ্গে সমস্যা সমাধানে কাজ করছে।

স্বপ্ন এমডির জানান, ইতোমধ্যে সিস্টেম সুরক্ষিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে গ্রাহকদের ডেটা ফাঁস হতে পারে-এমন কোনো সতর্কবার্তা বা পাবলিক স্টেটমেন্ট পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ইস্যু করা হয়নি।

হ্যাকিংয়ের ঘটনার বিষয়টি তারা অতি সম্প্রতি শনাক্ত করতে পেরেছেন। যখন আমরা হ্যাকারদের জানালাম যে অনৈতিক লেনদেন করব না, তখন তারা আমাদের হুমকি দিতে শুরু করে।

থানায় করা জিডিতে বলা হয়, ২০২৫ সালের আগস্টের আগে আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্র কিউলিন, র‍্যানসমওয়্যার সিন্ডিকেট এবং লকবিট ৫.০ স্বপ্নের কর্মীদের লক্ষ্য করে ফিশিং ইমেইল পাঠায়, যাতে ক্ষতিকর লিংক সংযুক্ত ছিল। পরবর্তী সময়ে এসিআই লজিস্টিকস লিমিটেডের প্রধান কার্যালয়ের সিস্টেম র‍্যানসমওয়্যারের মাধ্যমে লক করে দেয় হামলাকারীরা। কিউলিন গ্রুপ সংবেদনশীল তথ্য ফাঁস না করার শর্তে ১০ দিনের মধ্যে ১৫ লাখ মার্কিন ডলার দাবি করে।

জিডিতে আরও বলা হয়, স্বপ্নের এমআইএস টিম দ্রুত সিস্টেম বিচ্ছিন্ন করে এবং ম্যালওয়্যার অপসারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে চলতি বছরের ১৭ মার্চ লকবিট ৫.০-এর ডার্ক ওয়েব পোর্টালে ৪১০ গিগাবাইটের বেশি তথ্য ফাঁস করা হয়। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, ফোন নম্বর, কেনাকাটার ইতিহাস, সরবরাহকারীদের তথ্য, চুক্তিপত্র, দৈনিক বিক্রির রেকর্ড, ব্যাংকে জমার তথ্য, মানবসম্পদ সংক্রান্ত নথি এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালা।

জিডিতে বলা হয়েছে, এ ঘটনায় আর্থিক, কার্যক্রমগত এবং সুনামগত গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমানে দেশের ৬৩টি জেলায় ৮১২টি আউটলেট পরিচালনাকারী স্বপ্নের ৪০ লাখের বেশি নিবন্ধিত গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকিতে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com