শিরোনাম
১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ৫ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি ২৮ দিনে এলো ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স নাভানা ফার্মার শেয়ার বিক্রি করে অর্থপাচারের পায়তারা আদনান ইমামের খেলতে না পারা ডেকলান ও ইব্রাহিম যা বলছেন হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরও এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে : ইরান সংবিধান সংস্কারের আলোচনা নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের হট্টগোল এরিস্টোফার্মার স্টেকহোল্ডাররা পেমেন্ট পাবেন বিকাশে দুর্নীতি নয়, গ্রামীণ সড়ক উন্নয়নই অগ্রাধিকার: স্থানীয় সরকার দর বৃদ্ধি শীর্ষে বাংলাদেশ অটোকারস

২৮ দিনে এলো ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স

  • Update Time : Sunday, March 29, 2026
ডলার

চলতি মাসের ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা ৩ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। দেশের ইতিহাসে যা কোনো এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়। এ নিয়ে টানা চার মাস ৩ বিলিয়নের বেশি করে রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ মাসের শেষ চার দিনে (২৫-২৮ মার্চ) দেশে এসেছে ২৪০ মিলিয়ন ডলার, যা প্রমাণ করছে প্রবাসী কর্মীরা এখনও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য প্রধান উৎস হিসেবে কার্যকর।

দীর্ঘমেয়াদে দেখা যায়, চলতি অর্থবছর জুলাই ২০২৫ থেকে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৫.৭৮ বিলিয়ন ডলার। এর বিপরীতে, গত অর্থবছর একই সময়ে রেমিট্যান্স এসেছে ২১.৬৯ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে প্রবাসী অর্থ প্রেরণে ১৮.৮ শতাংশের প্রবৃদ্ধি হয়েছে।

২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এটিও দেশের ইতিহাসে কোনো একটি অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com