শিরোনাম
১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ৫ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি ২৮ দিনে এলো ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স নাভানা ফার্মার শেয়ার বিক্রি করে অর্থপাচারের পায়তারা আদনান ইমামের খেলতে না পারা ডেকলান ও ইব্রাহিম যা বলছেন হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরও এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে : ইরান সংবিধান সংস্কারের আলোচনা নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের হট্টগোল এরিস্টোফার্মার স্টেকহোল্ডাররা পেমেন্ট পাবেন বিকাশে দুর্নীতি নয়, গ্রামীণ সড়ক উন্নয়নই অগ্রাধিকার: স্থানীয় সরকার দর বৃদ্ধি শীর্ষে বাংলাদেশ অটোকারস

নাভানা ফার্মার শেয়ার বিক্রি করে অর্থপাচারের পায়তারা আদনান ইমামের

  • Update Time : Sunday, March 29, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালসকে দখলের অপচেষ্টা চালাচ্ছে বিগত ফ্যাসিষ্ট সরকারের দোসররা।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, বিগত ২৮/০১/২০২৬ ইং তারিখে পরিচালনা পর্ষদের মিটিং এ অবৈধভাবে অনলাইনে যুক্ত হন কোম্পানী থেকে পদত্যাগ কওে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিষ্টের সহযোগী আনিসুজ্জামান চৌধুরী রনি, ইমরানা জামান, জাহারা রসুল ও শেয়ারবাজার লুটেরা চক্রের অন্যতম হোতা ও অর্থ পাচারকারী বহুল আলোচিত আদনান ইমাম। এই কাজে তাদের স্থানীয় সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে কোম্পানীর ডিএমডি ও পরিচালক ডা. সাঈদ আহমেদ, কোম্পানীর চিফ ফিনান্সিয়াল অফিসার হাসান শহীদ সরোয়ার ও কোম্পানী সেক্রেটারী ডিভিশনের ম্যানেজার আমিনুল হক ভূঁইয়া গংদের বিরুদ্ধে।

জানা যায় বিগত ২৮/০১/২০২৬ ইং তারিখে পরিচালনা পর্ষদের মিটিং এ উপরে উল্লেখিত ব্যক্তিগণ তাদের স্থানীয় সহযোগীদের সহযোগিতায় বেআইনীভাবে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে বিভিন্ন অনৈতিক সুযোগ সুবিধা দাবি করে। পরবর্তীতে তাদের স্বানীয় সহযোগীগণ কোম্পানীর পরিচালনার নিয়ন্ত্রণ নিতে বিভিন্ন জাল কাগজপত্র সৃজন করে বিভিন্ন জায়গায় প্রকাশ করে। উদ্ভুত পরিস্থতিতে কোম্পানীর চেয়ারম্যান সাইকা মাজেদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বরাবর অভিযোগ দায়ের করেন। বিশ্বস্ত সূত্রে আরো জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিয়ে দেশের প্রধানসারির পত্রপত্রিকা সংবাদ পরিবেশন করলে নাভানা ফার্মার সাধারণ বিনিয়োগকারীগণ আতংকিত হয়ে পড়েছেন। বেশ কয়েকজন সাধারণ বিনিয়োগকারীর সাথে এই প্রতিবেদকের কথা হলে জানা যায়, ফ্যাসিষ্টের সহযোগীগণ কোম্পানী থেকে পদত্যাগ করার পর গঠিত বর্তমান পরিচালনা পর্ষদ বিগত দুই বছর সাধারণ বিনিয়োগকারীদেরকে ভালো লভ্যাংশ প্রদান করেছে। এমনকি, পদত্যাগকারী পরিচালকদের রেখে যাওয়া ঋণের বোঝা কমিয়ে কোম্পানীর এনএভি কে সমৃদ্ধ করেছে। এই পরিস্থিতিতে শেয়ারবাজার লুটেরা চক্রের অন্যতম হোতা ও অর্থ পাচারকারী বহুল আলোচিত আদনান ইমাম গংদের কালো থাবা থেকে নাভানা ফার্মাকে রক্ষার দাবি তুলেছেন সাধারণ বিনিয়োগকারীরা।

এদিকে শেয়ারবাজার লুটেরা চক্রের অন্যতম হোতা ও অর্থ পাচারকারী বহুল আলোচিত আদনান ইমাম কোম্পানী দখলের অপচেষ্টায় বাধার মুখে পড়ে নতুন পরিকল্পনা আঁটছেন। জানা যায় যে, আদনান ইমামের নাভানা ফার্মায় বেনামী বিদেশী কোম্পানীর নামে যথা-এনএমআই হোল্ডিংস লি., মোন্টেনিয়া হোল্ডিংস লি. ও স্ট্রাটাস হোল্ডিংস লি. এবং তার বোন জাহারা রসুলের নামে থাকা শেয়ার বিক্রি করে বিদেশে টাকা পাচারের চেষ্টা করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের বড় বড় শেয়ার ব্যবসায়ীর সাথে অনলাইনে উপরোক্ত কোম্পানী ও ব্যক্তির নামে থাকা শেয়ার বিক্রির বিষয়ে প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সুত্র এই প্রতিবেদককে নিশ্চিত করেছে।

সাধারণ বিনিয়োগকারীরা দাবি তুলেছেন আদনান ইমামের বেনামী কোম্পানী এনএমআই হোল্ডিংস লি., মোন্টেনিয়া হোল্ডিংস লি. ও স্ট্রাটাস হোল্ডিংস লি. এবং তার বোন জাহারা রসুলের শেয়ার বিক্রির উপর বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড কমিশনের নিষেধাজ্ঞা আরোপ করে বিদেশে টাকা পাচারের অপচেষ্টা না থামানো হলে শেয়ারবাজারের নাভানা ফার্মার সাধারণ বিনিয়োগকারীগন ক্ষতিগ্রস্থ হবেন, পাশাপাশি শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়বে যা বর্তমান সরকারের শেয়ারবাজার সংক্রান্ত নীতিমালার পরিপন্থি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com