শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

রূপালী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • Update Time : Sunday, March 8, 2026
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (০৮ মার্চ) বেলা ১১টায় ব্যাংকের দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মো. মঈন উদ্দিন মাসুদ ও সালামুন নেছা। এছাড়াও প্রধান কার্যালয়ে কর্মরত সহকারী মহাব্যবস্থাপক ও তদূর্ধ্ব নারী নির্বাহী কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে সমঅধিকার নিশ্চিতকরণ এবং নারীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

এছাড়াও ব্যাংকের বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয় এবং শাখা প্রধান হিসেবে কর্মরত নারী কর্মকর্তা ও নির্বাহীগণ ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com