শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

দেশের প্রথম ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ড উদ্বোধন করল সাউথইস্ট ব্যাংক

  • Update Time : Thursday, March 5, 2026

সাউথইস্ট ব্যাংক পিএলসি. দেশের প্রথম ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে।

বুধবার শেরাটন ঢাকা-এ আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই কার্ডের উদ্বোধন করা হয়। এ উদ্যোগ দেশের কার্ড শিল্পে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এবং যুবসমাজের ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং দায়িত্বশীল ঋণ সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে ব্যাংকের কৌশলগত অঙ্গীকারকে প্রতিফলিত করে।

ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ডটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের যোগ্য শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে প্রণয়ন করা হয়েছে। পিতামাতা/অভিভাবকের গ্যারান্টির মাধ্যমে কার্ডটি ঝুঁকি ব্যবস্থাপনায় সুরক্ষিত কাঠামো নিশ্চিত করে। নিয়ন্ত্রিত ও নিরাপদ ক্রেডিট সুবিধার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা, ডিজিটাল এবং দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় ম্যানেজ করতে সহায়তা করা এবং অল্প বয়স থেকেই দায়িত্বশীল আর্থিক আচরণ গড়ে তোলা এই কার্ডের মূল উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসাইন চৌধুরী, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক,
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এ. কাশেম, চেয়ারম্যান, সাউথইস্ট ব্যাংক পিএলসি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজ আল কায়সার, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং সাব্বির আহমেদ খান, কান্ট্রি ম্যানেজার, ভিসা ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ খালিদ মাহমুদ খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সাউথইস্ট ব্যাংক পিএলসি.।

উদ্বোধনী অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং অন্যান্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভিসা ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয়, উপ ব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তাগণ।

প্রধান অতিথি মোঃ জাকির হোসাইন চৌধুরী শিক্ষার্থীদের জন্য সুরক্ষিত ও সুসংগঠিত স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালুর জন্য ব্যাংককে অভিনন্দন জানান। তিনি তরুণ প্রজন্মের মধ্যে আর্থিক সাক্ষরতা ও দায়িত্বশীল ঋণগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে তিনি যথাযথ কমপ্লায়েন্স ও ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার গুরুত্বও উল্লেখ করেন।

বিশেষ অতিথি এম. এ. কাশেম তাঁর বক্তব্যে দেশের প্রথম স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রবর্তনকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ব্যাংক ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে বিশ্বাসী এবং তরুণদের জন্য দায়িত্বশীল ও কাঠামোবদ্ধ আর্থিক সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

মোঃ খালিদ মাহমুদ খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সাউথইস্ট ব্যাংক পিএলসি. সকল অতিথি, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং উপস্থিত দর্শকদের আন্তরিকভাবে স্বাগত জানান।

তিনি বলেন, দেশের প্রথম ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ড শিক্ষার্থীদের দায়িত্বশীল আর্থিক ব্যবহার নিশ্চিত করার জন্য নিরাপদ কাঠামো, নিয়ন্ত্রিত ক্রেডিট সীমা এবং শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে ডিজাইন করা হয়েছে। এছাড়াও তিনি ব্যাংকের উদ্ভাবনী শক্তি ও যুবসমাজকে ক্ষমতায়ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সম্মানিত অতিথি আজিজ আল কায়সার একাডেমিয়া ও ব্যাংকিং খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থী-কেন্দ্রিক আর্থিক পণ্য যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, দায়িত্বশীল আর্থিক অভ্যাস তৈরি এবং শিক্ষার্থীদের শিক্ষাগত ও ব্যক্তিগত ব্যয় পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে রয়েছে নিয়ন্ত্রিত ক্রেডিট সীমা, শিক্ষার্থী ও অভিভাবকের জন্য দ্বৈত লেনদেন সতর্কবার্তা, উচ্চ ঝুঁকিপূর্ণ লেনদেন সীমাবদ্ধতা এবং পূর্ণ ডিজিটাল ব্যাংকিং সুবিধা। এটি বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুসারে তৈরি করা হয়েছে, যাতে শক্তিশালী ঝুঁকি নিয়ন্ত্রণ ও দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত হয়।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কার্ড উন্মোচন করা হয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীদের হাতে কার্ড তুলে দেওয়া হয়, যা যুবকেন্দ্রিক ব্যাংকিং কার্যক্রমের নতুন অধ্যায়ের সূচনা করে।

এই উদ্যোগের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক পিএলসি. পুনরায় প্রমাণ করেছে যে, তারা একটি অগ্রগামী ও গ্রাহককেন্দ্রিক আর্থিক প্রতিষ্ঠান, যা ডিজিটালি সক্ষম এবং আর্থিকভাবে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com