শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

বিএনপির জয়ে যা বললেন রবিন্দ্রনাথ ঠাকুরের আত্মীয়

  • Update Time : Monday, February 16, 2026

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির জয় পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন রবিন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় সুদ্রীপ্ত ঠাকুর। তিনি বলেছেন, সাবেক স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে রবিন্দ্রনাথের সংস্কৃতির প্রচার কমে গিয়েছিল। তার প্রত্যাশা এখন এটি আবারও বাড়বে।

টেলিগ্রাফ ইন্ডিয়াকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি বলেছেন, “শেখ হাসিনার পতনের পর, রবিন্দ্রনাথ বিষয়ক সংস্কৃতির উপস্থিতি এবং সীমান্তের ওই পাড়ের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। আমরা অনেক খুশি যে বাংলাদেশে বিশাল ম্যানডেট নিয়ে বিএনপির মতো একটি প্রতিষ্ঠিত দল অবশেষে ক্ষমতায় এসেছে। আমরা আশা করি এ দল বাংলাদেশের সংস্কৃতির স্তম্ভকে রক্ষা করবে। যার অমোচনীয় অংশ হলেন রবিন্দ্রনাথ।”

এছাড়া বাংলাদেশের বিশ্বভারতী এবং ভারতের শান্তিনিকেতনের মধ্যে আবারও সাংস্কৃতিক ও শিক্ষামূলক কাজ শুরু হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

এদিকে কাল মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করবে। এই শপথ অনুষ্ঠানে ১৩ দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

এতে ভারত, পাকিস্তান, চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে অবশ্য জানা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আসবেন না। তবে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তার উপস্থিতি নিশ্চিত করেছেন।

যেসব দেশের সরকার প্রধানরা আসতে পারবেন না তারা তাদের প্রতিনিধিদের বাংলাদেশের নতুন এ সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে পাঠাবেন বলে জানা গেছে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com