শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

শরীয়তপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপুকে পপুলার লাইফের ফুলেল শুভেচ্ছা

  • Update Time : Monday, February 16, 2026

শরীয়তপুর-৩ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ-সদস্য মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী।

সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত এই জনপ্রতিনিধিকে অভিনন্দন জানিয়ে বি এম ইউসুফ আলী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন—এটাই সকলের প্রত্যাশা। শরীয়তপুর-৩ আসনের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। তিনি নবনির্বাচিত সংসদ-সদস্যের সফলতা কামনা করে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, মাননীয় এমপি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।

সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয় এবং শরীয়তপুর-৩ আসনের বিভিন্ন উন্নয়ন সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সংসদ-সদস্য মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু এ সময় সকলের সহযোগিতা কামনা করেন এবং জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com