শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

সাউথইস্ট ব্যাংক ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • Update Time : Tuesday, February 10, 2026

রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই চুক্তির মূল লক্ষ্য হলো শিক্ষা প্রতিষ্ঠানটির জন্য টোটাল এডুকেশন ম্যানেজমেন্ট সলিউশন “সাউথইস্টএডুফিন” নিশ্চিত করা। এটি একটি উন্নত ও আধুনিক শিক্ষা ব্যবস্থাপনা ব্যবস্থা, যা একটি উদ্ভাবনী ও দক্ষ পেমেন্ট ইকোসিস্টেমের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ এবং স্কুল ব্যাংকিং কার্যক্রমকে আরও সহজতর ও গতিশীল করবে।

এই সহযোগিতার ফলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অভিভাবক—উভয় পক্ষই বিশেষ আর্থিক সুবিধা ও নিরাপত্তা ভোগ করতে পারবেন।

উক্ত স্বাক্ষর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডঃ এম সায়েদুর রহমান উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমীনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সমঝোতা স্মারকের আওতায় বিশ্ববিদ্যালয়টি ডিজিটাল পদ্ধতিতে ফি ব্যবস্থাপনা, উপস্থিতি ট্র্যাকিং এবং ফলাফল বা গ্রেড ব্যবস্থাপনার মতো সমন্বিত সুবিধা লাভ করবে।

শিক্ষার্থীরা এখন থেকে অত্যন্ত সহজে ব্যাংকের শাখা, উপশাখা, ইন্টারনেট ব্যাংকিং কিংবা মোবাইল অ্যাপস ও এমএফএসের মাধ্যমে তাদের টিউশন ফি পরিশোধের সুযোগ পাবেন।

এছাড়া ব্যাংকের স্কুল ব্যাংকিং উদ্যোগ “তারকা” এর আওতায় শিক্ষার্থীদের জন্য বিশেষ সঞ্চয়ী হিসাবের সুবিধা প্রদান করা হবে। যেখানে স্বল্প জমার শর্ত ও আকর্ষণীয় সুদের হারের পাশাপাশি কোনো প্রকার রক্ষণাবেক্ষণ ফি দিতে হবে না, যা তরুণ প্রজন্মের মধ্যে আর্থিক সচেতনতা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি এই উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com