ওয়ালটনের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ নতুন এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

  • Update Time : Monday, February 9, 2026

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংবলিত প্রযুক্তির সংমিশ্রণ ঘটিয়ে নতুন এসি বাজারে এনেছে ওয়ালটন।

এটি সৌর বিদ্যুতে চলতে সক্ষম বলেও রোববার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, নতুন মডেলের এসিতে স্মার্ট এআই, এআই ডক্টর, হিউমিডিটি মনিটরিং, সোলার হাইব্রিড, আইকনিক ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইনভার্টার, অফলাইন ভয়েস কন্ট্রোল সিস্টেম ও আইওটির মতো ফিচার সংযোজন করে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে ওয়ালটন।

সম্প্রতি ঢাকায় ওয়ালটন করপোরেট অফিসে এই এসি উদ্বোধন করেন পণ্যটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ।

সোলার হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করে নতুন মডেলটি তৈরি করা হয়েছে দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি দিনের বেলায় সোলার পাওয়ারের মাধ্যমে চলবে। যদি সোলার পাওয়ার কম থাকে, তখন সোলার পাওয়ার থেকে আগে বিদ্যুৎ নিয়ে তারপর প্রয়োজন অনুযায়ী বৈদ্যুতিক লাইনের মাধ্যমে হাইব্রিড পদ্ধতিতে চলবে এই এসি।

অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে, আইফিল, এয়ার কোয়ালিটি ইনডেক্স ও ফিল্টার ক্লিন অ্যালার্টস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com