শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো: আমীর খসরু

  • Update Time : Friday, February 6, 2026

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তরুণদের নিয়ে পলিসি করতে হলে তাদের মনের কথা ও মতামত জানতে হবে। তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়ব। তরুণদের নিয়ে পলিসি করব। কিন্তু তরুণদের মনের কথা শুনব না এটা তো হবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী রোডের বেড়িবাঁধ এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় একদল তরুণের উদ্যোগে ‘আমরা ১১ ইয়ুথ টক’ শিরোনামে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমীর খসরু বিভিন্ন বিষয়ে তরুণদের সরাসরি মতামত ও পরামর্শ জানতে চান। এসময় তিনি বলেন, “তরুণদের মনের কথা আমাদের জানতে হবে, তাদের চাওয়া পাওয়া শুনতে হবে। তারা কি ভাবছে, তাদের চাহিদা কি, আমরা কোন কোন জায়গায় ভালো কিছু করতে পারব, এগুলো জানা দরকার। দেশ গড়তে হলে সবাইকে নিয়ে গড়তে হবে, সবার কথা শুনতে হবে, বুঝতে হবে।”

তিনি বলেন, “আমরা অন্য ফরম্যাটেও তরুণদের কথা শুনবো, নাগরিকদের মনের কথা শুনবো। নাগরিকদের মনের কথা না শুনলে দেশ চালাবেন কি করে? তাদের সাথে আমাদের যোগাযোগ বাড়াতে হবে। এটা অংশগ্রহণমূলক গণতন্ত্র, গণতন্ত্রের একটা অংশ। অর্থনীতি খেলাধুলা সংস্কৃতি সবগুলোকে গণতন্ত্রায়ন করতে হবে। দেশ যখনই সংকটে পড়েছে, দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বিএনপি সব সময় সংকট উত্তরণে কাজ করেছে, জনগণের পাশে থেকেছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, সদস্য সরফরাজ কাদের রাসেল, বিএনপি নেতা মো. আশরাফ, ডা. ফারহানাজ মাবুদ সিলভীসহ বিভিন্ন পেশাজীবী তরুণরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com