সূচকের উত্থানের চলছে লেনদেন

  • Update Time : Tuesday, January 27, 2026

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪৮ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২৯ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১০ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ০০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৪ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৮০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩০০ টির, কমেছে ৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টি কোম্পানির শেয়ারদর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com