লভ্যাংশ দেবে না প্রাইম ফাইন্যান্স

  • Update Time : Wednesday, January 21, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি।

সোমবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৩ পয়সা, যা আগের বছর ৩ তাকা ০২ পয়সা লোকসান ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১ টাকা ৪৬ পয়সা।

আগামী ০৩ মার্চ বেলা সাড়ে ১০টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com