শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

কুড়িগ্রাম ফুলবাড়ীতে অগ্রণী ব্যাংকের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

  • Update Time : Sunday, January 18, 2026

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ধরলা নদী তীরবর্তী পশ্চিম ধনিরাম এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে অগ্রণী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম অঞ্চল।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে অগ্রণী ব্যাংকের পরিচালক ও অতিরিক্ত সচিব সাঈদ কুতুবের সহযোগিতায় পশ্চিম ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস, কুড়িগ্রাম অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক এস. এম. আহসান হাবীব, জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. শাহাদাত হোসেন, জেলা চর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, অগ্রণী ব্যাংক ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধরলা নদীর ভাঙন ও বন্যার কারণে ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর উপজেলার নদী তীরবর্তী হাজার হাজার মানুষ প্রতিবছর গৃহহীন হয়ে পড়ছে। তীব্র শীতে এসব অসহায় মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

তারা বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অগ্রণী ব্যাংকের এই কম্বল বিতরণ কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সহায়ক হবে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন ব্যাংক কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com