শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

পূবালী ব্যাংকের ২০২৫ সালে রেকর্ডভাঙা সাফল্য

  • Update Time : Tuesday, January 13, 2026
২০২৫ সালে রেকর্ডভাঙা সাফল্যের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে পূবালী ব্যাংক পিএলসি। টেকসই প্রবৃদ্ধি, দায়িত্বশীল ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহক-অগ্রাধিকারভিত্তিক কৌশলের বাস্তব প্রতিফলন এই অর্জনগুলো—

অপারেটিং প্রফিট
➡️ ৩,০০০ কোটিরও বেশি টাকা — টেকসই প্রবৃদ্ধির পথে একটি উল্লেখযোগ্য অর্জন

অপারেটিং প্রফিট প্রবৃদ্ধি
➡️ প্রায় ২৭% (২০২৪ সালের তুলনায়)

গ্রাহকের আস্থায় শক্ত ভিত্তি
➡️ ডিপোজিট: ৮৯,৫৫২ কোটি টাকা
➡️ প্রবৃদ্ধি: ২০%+

ব্যবসা ও শিল্পখাতে সক্রিয় সহায়তা
➡️ অগ্রিম (Advances): ৭১,১৪০ কোটি টাকা
➡️ প্রবৃদ্ধি: ১৩%

আন্তর্জাতিক বাণিজ্যে অবদান
➡️ আমদানিতে ৭% প্রবৃদ্ধি
➡️ রপ্তানিতে ২১%+ প্রবৃদ্ধি

দায়িত্বশীল ঝুঁকি ব্যবস্থাপনা
➡️ নন-পারফর্মিং লোন (NPL): ২.১৪%
➡️ অ্যাডভান্স-ডিপোজিট রেশিও (ADR): ৭২.৫৩%

এই অর্জনগুলো স্পষ্টভাবে তুলে ধরে—গ্রাহকের আস্থাই পূবালী ব্যাংকের সবচেয়ে বড় শক্তি। দায়িত্বশীল ও টেকসই প্রবৃদ্ধির পথে ব্যাংকটি এগিয়ে চলেছে সুসংহতভাবে।

পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন— “এই সাফল্য কেবল আর্থিক অর্জন নয়; এটি পরিচালনা পর্ষদের দায়িত্বশীল দিকনির্দেশনা ও সুদৃঢ় করপোরেট গভর্নেন্স, গ্রাহকের আস্থা, কর্মীদের নিষ্ঠা এবং কার্যকর ব্যবস্থাপনার সম্মিলিত ফল। ভবিষ্যতে আরও শক্তিশালী, নিরাপদ ও নির্ভরযোগ্য—বিশেষ করে ডিজিটাল ও ক্যাশলেস ব্যাংকিং সেবার বিস্তারে—পূবালী ব্যাংক আরও কার্যকর ভূমিকা রাখবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com