শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি বাড়াল বাংলাদেশ ব্যাংক

  • Update Time : Monday, January 12, 2026

মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে লাইসেন্স নবায়নের জন্য বছরে ১০ হাজার টাকা ফি দিতে হবে। এতদিন এই নবায়ন ফি ছিল ৫ হাজার টাকা। নতুন নির্ধারিত ফি আগামী ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।

সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এর আগে ২০০২ সালের একটি সার্কুলারের মাধ্যমে মানি চেঞ্জারদের জন্য বছরে ৫ হাজার টাকা লাইসেন্স নবায়ন ফি নির্ধারণ করা হয়েছিল। দীর্ঘ সময় পর এবার লাইসেন্স নবায়ন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে লাইসেন্স নবায়ন সংক্রান্ত অন্যান্য শর্ত ও নির্দেশনা আগের মতোই বহাল থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com