শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

  • Update Time : Sunday, January 11, 2026

অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে প্রচারণা চালাবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার গণভোট বা হ্যাঁ ভোটের চালানোর ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

শফিকুল আলম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে। একই সঙ্গে ওইদিন গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গণভোটে চারটি প্রশ্ন থাকবে, যাতে হ্যাঁ বা না ভোট দিতে পারবেন ভোটাররা।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইইউ। এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি। কারণ তারা মনে করেছে, আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।

এ সময় দেশে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে মন্তব্য করেন প্রেসসচিব। তিনি বলেন, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না।

শফিকুল আলম বলেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে।

পতিত সরকারের লোকজন নির্বাচনে মিসইনফরমেশন ছড়াতে পারে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি প্রস্তুত।
সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেন, নরসিংদীতে মুদি ব্যবসায়ী মণি চক্রবর্তী হত্যা পারিবারিক কলহের জেরে হয়েছে, এটি সাম্প্রদায়িক হামলা নয়। স্পর্শকাতর বিষয়ে বিবৃতি দেওয়ার আগে বিশিষ্ট ব্যক্তিসহ সবাইকে যাচাই-বাছাইয়ের আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com