বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ। অতিথিরা আর্থিক অপরাধ প্রতিরোধে প্রশিক্ষণের গুরুত্ব এবং নিয়ন্ত্রক নির্দেশনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
দিনব্যাপী সেশনসমূহ পরিচালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান এস এম সেলিম উদ্দীন, ব্যাংকের ডিক্যামেলকো আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ হারুন, বিআইবিএমের ফ্যাকাল্টি মাহমুদুল আমীন মাসুদ এবং ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মুহাম্মদ মিয়ারাজ হোসেন গাজী।
প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের ৪২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।