তারেক রহমানের সঙ্গে আমিরে জামায়াতের সাক্ষাৎ

  • Update Time : Thursday, January 1, 2026

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান জামায়াত আমির। কার্যালয়ে পৌঁছে শফিকুর রহমান প্রথমেই প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি কার্যালয়ের তৃতীয় তলায় যান এবং তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান দীর্ঘ সময় তারেক রহমানের পাশে অবস্থান করেন এবং মাতৃহারা শোকে মুহ্যমান তারেক রহমানকে গভীর সমবেদনা ও সান্ত্বনা জানান। এ সময় দুই নেতার মধ্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক সংহতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

সাক্ষাৎকালে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। জামায়াত আমিরের সাথে প্রতিনিধি দলে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন এবং সাইফুল আলম খান মিলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com