এডভেন্ট ফার্মার ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Update Time : Thursday, January 1, 2026
এডভেন্ট ফার্মা লিমিটেডের ১৮ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১-১২- ২০২৫ তারিখে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হয়। ফ্যাক্টরিতে কালামপুর ধামরাই সাভার ঢাকা কোম্পানীর চেয়ারম্যান আসিফ ইকবাল চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ পরিচালনা পর্ষদ ঘোষিত ০.৫% নগদ লভ্যাংশ সহ অন্যান্য সকল আলোচ্যসূচি অনুমোদন করেন।

কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া বিনতে আলম ‘ পরিচালক কাজি রিনা আলম ‘নির্বাহী পরিচালক আব্দুর রহমান সাব্বির , কোম্পানী সচিব সুমন সরকার ‘ এবং কোম্পানীর সিএফও অঞ্জন কান্তি দেব সভায় উপস্থিত ছিলেন।

অনলাইনে যুক্ত ছিলেন আর ও পরিচালক সভায় ২২জন শেয়ারহোল্ডার সশরীরে এবং অনলাইনে যুক্ত থেকে অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডারগণ কোম্পানী কর্তৃক ০.৫% নগদ লভ্যাংশ ঘোষনায় সন্তুষ্টি প্রকাশ করে বলে আগামিতে আর ও ভাল প্রত্যাশা করেছে ।

কোম্পানির লাভজনকভাবে ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে মার্কেটিং ভালো করে সংশোধন করে বহুমুখী ব্যবসার উদ্যোগকে উপস্থিত শেয়ারহোল্ডারগণ স্বাগত জানান এবং আগামী দিনে কোম্পানীর ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com