শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

খালেদা জিয়ার মৃত্যুতে সিএমজেএফ’র শোক

  • Update Time : Tuesday, December 30, 2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন এবং তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সিএমজেএফ।

সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূইয়া এবং সাধারণ সম্পাদক আবু আলী স্বাক্ষরিত এক শোকবার্তায় শোক প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। তাঁর মতো একজন অভিজ্ঞ ও দৃঢ় নেতৃত্বের অধিকারী নেত্রীর প্রয়াণে জাতীয় জীবনে একটি বড় শূন্যতা সৃষ্টি হয়েছে।

শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের প্রধানই ছিলেন না, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন এবং স্বৈরশাসনবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। বিশেষ করে সামরিক শাসনামলে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সিএমজেএফ মনে করে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও ঘটনাবহুল। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দীর্ঘ সময় ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা।

মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানায় সিএমজেএফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com