ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Update Time : Tuesday, December 30, 2025

পুঁজিবাজারে তালিকা ভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড সিস্টেমে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গুলশান স্যুটিং ক্লাব (৩য় তলা), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান নারায়ন রায়, এফসিএ।

কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সাইদ রেজারাজ আহম্মদ, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ হামিদুর রশিদ, এফসিএ, প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান ভূঞা, প্রধান আর্থিক কর্মকর্তা আহমেদ মোনাব্বী এবং কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুরসহ বিপুল সংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডার।

সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুর।

সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থ বছরে উদ্যোক্তা এবং পরিচালক ব্যতীত সকল শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com