শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

আইসিএমএবি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Update Time : Monday, December 29, 2025

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ঢাকার নীলক্ষেতস্থ আইসিএমএ ভবনের রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যবৃন্দ, সাবেক সভাপতিসহ কাউন্সিলের সদস্যরা অংশগ্রহণ করেন। এজিএম-এ প্রতিষ্ঠানের গত বছরের কার্যক্রম ও অর্জন পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কৌশলগত দিকনির্দেশনা তুলে ধরা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আইসিএমএবি’র নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম, এফসিএমএ স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পেশাগত উৎকর্ষ সাধনে প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি ও অঙ্গীকারের কথা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন আইসিএমএবি’র সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ। তিনি সদস্যদের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে তিনি সিএমএ পেশায় উদ্ভাবন, রূপান্তর ও পেশাগত উৎকর্ষ নিশ্চিত করতে চলতি বছরে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।

সিএমএ পরীক্ষা ব্যবস্থার বছরব্যাপী কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন সহ-সভাপতি আবদুল মতিন পাটোয়ারী, এফসিএমএ। অপর সহ-সভাপতি মো. কাউসার আলম, এফসিএমএ ২০২৫ সালে সিএমএ শিক্ষা সংক্রান্ত কার্যক্রম ও উন্নয়ন বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন বলে গণমাধ্যমকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com