স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা

  • Update Time : Monday, December 29, 2025

দেশের বাজারে আবারও আকাশছোঁয়া দাম বেড়েছে স্বর্ণের। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। দেশের বাজারে টানা ৮ম বারের মতো বেড়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড করেছে। এবার স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বেড়েছে। আজ থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) স্বর্ণে বিক্রি হবে দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকায়।

স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ১৮ হাজার ৯৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে রুপার দামও বেড়ে রেকর্ড করেছেন। ২২ ক্যারেটের রুপার ভরি ছয় হাজার ৬৫ টাকা।

২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৫৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com