লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

  • Update Time : Sunday, December 28, 2025

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৮ ডিসেম্বর) কোম্পানিটির ১৫ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। কোম্পানিটির ১২ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ১৮ লাখ ৬১ হাজার টাকা।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সায়হাম কটন মিলস, উত্তরা ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন , স্কয়ার ফার্মা এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com