মিরাজকে ফোন করে যা বলেছেন তামিম-মাশরাফি

  • Update Time : Thursday, October 23, 2025

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্বে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। দায়িত্ব পাওয়ার পর থেকে সময়টা ভালো যাচ্ছে না তার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরাজের নেতৃত্বে এবার ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ দল। জয়ের পর জানালেন সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল এবং মাশরাফি বিন মুর্তজা তাকে ফোন দিয়ে উৎসাহ দিয়েছেন।

সিরিজ জয়ের পর গণমাধ্যমকে মিরাজ বলেন, ‘আমাকে ব্যক্তিগতভাবে তামিম ভাই ফোন দিয়েছিলেন, তিনি অধিনায়ক ছিলেন, বলেছেন এই কঠিন সময়…. অবশ্যই ভালো কিছু হবে। মাশরাফি ভাই আমাকে ফোন দিয়েছিলেন, তিনি তো অনেক সফল অধিনায়ক। তিনি কিভাবে অধিনায়কত্ব করেছেন আমাকে অনেক উৎসাহ দিয়েছেন।’

এ ছাড়া সিরিজ জয় নিয়ে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো শুরু করেছিলাম। বিশেষ করে সৌম্য ও সাইফ যেভাবে ব্যাট করেছে, দুর্দান্ত শুরু। এই উইকেটে ব্যাট করা সহজ নয়। তবে তাদের ব্যাটিং দেখে মনেই হয়নি। প্রথম ২০ ওভারে অনেক বাউন্ডারি হয়েছে। দায়িত্ব নিয়ে রান বাড়িয়েছে।’

পরে মিরপুরের পিচে ব্যাট হাতে দলের সাফল্য নিয়ে মিরাজ বলেন, ‘গত ৪ ম্যাচে আমরা ভালো ব্যাট করিনি। ব্যাটাররা বারবার ব্যর্থ হচ্ছিল। তবে ইতিবাচক থেকে আমরা ভালো করার উপায় খুঁজছিলাম। এই কন্ডিশনে কীভাবে ভালো করা যায় এসব নিয়ে আলোচনা হয়েছে। সবাই এটাই বলছিল, পজিটিভ না থাকলে রান বের করা যাবে না।’

সিরিজ সেরা রিশাদ হোসেনকে নিয়ে মিরাজ বলেন, ‘রিশাদ দুর্দান্ত খেলেছে গোটা সিরিজে। সে যেভাবে ব্যাটিং আর বোলিং করছে, তাতে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। সবাই পারফর্ম করার চেষ্টা করছে, আমাকে সাপোর্ট করছে। দলকে ক্রেডিট দিতেই হবে। আমরা দীর্ঘদিন পর ওয়ানডে খেলেছি। ধারাবাহিকভাবে খেললে আরও ভালো দল হয়ে উঠবো। আগামী বছর অনেক ম্যাচ আছে। আশা করি ছেলেরা জানে কীভাবে কী করতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com