শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

গ্রাহক সন্তুষ্টির প্রত্যয় নিয়ে দেশের ১৬ অঞ্চলে ইউসিবির টাউনহল

  • Update Time : Sunday, December 14, 2025

একই দিনে, একই সময়—দেশের ১৬টি অঞ্চলে একসাথে অনুষ্ঠিত হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর টাউনহল। কোথাও ব্যাংকের চেয়ারম্যান, কোথাও ব্যবস্থাপনা পরিচালক, কোথাও এএমডি, ডিএমডি বা সিনিয়র কর্মকর্তারা নেতৃত্ব দিয়েছেন। পুরো দেশের টিম-মেম্বারদের নিয়ে এমন সমন্বিত আয়োজন দেশের ব্যাংকিং অঙ্গনে এক অভিনব অভিজ্ঞতা হিসেবে ধরা দিয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ইউসিবি এই বছর ১১ হাজার কোটি টাকার বেশি নেট ডিপোজিট প্রবৃদ্ধি এবং নতুন ৬ দশমিক ৫ লক্ষেরও বেশি নতুন অ্যাকাউন্ট খোলার মাইলফলক অর্জন করেছে। এটি ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ এবং গত বছরের তুলনায় আড়াই গুণের বেশি। চলতি বছরের শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশে সর্বোচ্চ ডিপোজিট প্রবৃদ্ধি, খারাপ ঋণ পুনরুদ্ধার এবং শাখার প্রফিটেবিলিটি বৃদ্ধিতে ব্যাংক অনন্য নজির সৃষ্টি করেছে।

এই সাফল্যের পেছনে রয়েছে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক দর্শন: দেশের প্রতিটি টিম-মেম্বারকে এক সুতোয় গাঁথা। সেই দর্শনের প্রতিফলন হিসেবে ইউসিবি এ বছর ত্রৈমাসিক ভিত্তিতে চারটি রিজিওনাল টাউনহল আয়োজন করেছে। একই দিনে ১৬টি অঞ্চলের শাখা প্রধানরা তাদের অর্জন তুলে ধরেছেন, কার্যকর বিজনেস কৌশল ভাগ করেছেন এবং পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করেছেন।

টাউনহলগুলোর প্রভাব স্পষ্ট। প্রতিটি টিম-মেম্বার এখন জানে তার মিশন ও লক্ষ্য। সাপোর্ট স্টাফরাও সক্রিয়ভাবে অংশ নিয়ে উল্লেখযোগ্য পরিমাণ আমানত সংগ্রহ করেছেন। এক কোটি টাকার বেশি আমানত সংগ্রহকারী কর্মীদের হাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরযুক্ত বিশেষ সম্মাননা পত্র প্রদান করা হয়েছে। এছাড়া কর্মীরা গান, কবিতা ও কৌতুকের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন।

ইউসিবি’র এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেছেন, “আমরা যা কিছু করছি, তা গ্রাহক সন্তুষ্টির জন্য, সবাই মিলে একসাথে, একপথে।” জানুয়ারির টাউনহল ডিসেম্বরেই সম্পন্ন করার মাধ্যমে ব্যাংক বছরের শুরুতে বছরের পরিকল্পনাকে কার্যকর করেছে। ১২ ও ১৩ ডিসেম্বর একই দিনে, একই মিশনে অনুষ্ঠিত টাউনহল ইউসিবি’র আগামী বছরের সাফল্যের সূচনা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com