শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

বিএপিএলসির সভাপতি নির্বাচিত হলেন রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ

  • Update Time : Tuesday, December 9, 2025

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানীগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিষ্টেড কোম্পানীজ-র (বিএপিএলসি) ২০২৬-২০২৭ কার্যকালের জন্য ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ সভাপতি এবং সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বিএপিএলসি নির্বাচন বিধিমালা ও তফসিল অনুসারে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএপিএলসি পঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানীগুলোর একটি শীর্ষ সংগঠন।

নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন: দেশ গার্মেন্টস লিঃ–এর চেয়ারম্যান রোকেয়া কাদের, আমরা নেটওয়ার্কস লিঃ–এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ফরহাদ আহমেদ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি–এর চেয়ারম্যান আলহাজ মোঃ নুরুন নেওয়াজ, শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি–এর ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি–এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ ইমাম শাহীন, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি–এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিঃ–এর চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি–এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ূন রশিদ, ন্যাশনাল হাউজিং ফাইনান্স পিএলসি–এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামসুল ইসলাম, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কো. লিঃ–এর পরিচালক জিয়াদ রহমান, রবি আজিয়াটা পিএলসি–এর পরিচালক শরীফ শাহ জামাল রাজ, পিপলস ইন্স্যুরেন্স কো. লিঃ–এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটওয়ারী, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি–এর পরিচালক মোঃ শরীফ হাসান, সামিট পাওয়ার লিঃ–এর ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম আখন্দ, রংপুর ফাউন্ড্রি লিঃ–এর পরিচালক চৌধুরী কামরুজ্জামান, প্রভাতী ইন্স্যুরেন্স কো. লিঃ–এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, ইস্টার্ন ইন্স্যুরেন্স কো. লিঃ–এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিঃ–এর ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কুমার সাহা, ই-জেনারেশন পিএলসি–এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল এমরান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com