বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন, ব্যাহত আন্তঃব্যাংক লেনদেন

  • Update Time : Thursday, December 4, 2025

বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন হওয়ায় দেশের বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং ও আন্তঃব্যাংক লেনদেনে সমস্যার মুখে পড়েছেন। বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজ ওঠানামার কারণে সার্ভার বিকেল ৪টার পর থেকে সচল নেই, যার ফলে চেক ক্লিয়ারিং, স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট এবং কার্ডভিত্তিক লেনদেন সবই ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজ ওঠানামার কারণে পুরো সিস্টেম বন্ধ হয়ে গিয়েছিল। বিকেল চারটা থেকে এই সমস্যা শুরু হয়েছে। সব ধরনের আন্তঃব্যাংক লেনদেন আপাতত বন্ধ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আইটি টিম কাজ করছে। কখন পুরোপুরি ঠিক হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে আশা করছি শিগগিরই সমস্যাটি সমাধান হবে।

এদিকে বিভিন্ন ব্যাংক গ্রাহকদের নোটিশের মাধ্যমে জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সিস্টেমটি যত দ্রুত সম্ভব পুনরায় চালু করা হবে। আমরা দুঃখিত এবং আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com