শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আমিরে জামায়াত

  • Update Time : Tuesday, December 2, 2025

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার রাতে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান।

এ সময় খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন ডা. শফিকুর রহমান। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন এবং এই কঠিন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের ধৈর্যধারণের জন্য দোয়া করেন।

তিনি বলেন, আমরা আশা রাখি ও দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এ সময় জামায়াত আমির বেগম জিয়ার আরোগ্য কামনা করেন এবং তার রোগমুক্তির জন্য মহান রবের নিকট দোয়া করেন।

সঙ্গতকারণেই হাসপাতালে ভীড় করে শৃঙ্খলা ভঙ্গ না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান এবং খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আবেদন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com