শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

ইমরান খানের বিষয়ে ‘সত্য লুকানো হচ্ছে’, অভিযোগ পরিবারের

  • Update Time : Monday, December 1, 2025

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বিষয়ে কারা কর্তৃপক্ষ ‘সত্য লুকাচ্ছে’ বলে অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।

বার্তা সংস্থা রয়টার্সকে তারা বলছেন, তিন সপ্তাহের বেশি সময় ধরে খানের সঙ্গে তার স্বজন ও দলীয় কর্মীদের দেখা করতে দেওয়া হচ্ছে না। এর মধ্যে গুজব ছড়িয়ে পড়েছে যে, তাকে অন্য কারাগারে স্থানান্তর করা হচ্ছে। এমনকি তিনি মারা গেছেন, এমন গুজবও ছড়াতে দেখা গেছে।

যদিও কারা কর্তৃপক্ষ জানিয়েছে যে, ইমরান খান সুস্থ আছেন। কিন্তু কয়েক সপ্তাহ কথা না হওয়ায় বাবার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন খানের ছেলেরা।

রয়টার্সকে ইমরান খানের ছেলে কাসিম খান বলেন, আপনার বাবা নিরাপদ, আহত, এমনকি বেঁচে আছেন কি-না তা না জানা এক ধরণের মানসিক নির্যাতন। তার অবস্থা সম্পর্কে আমাদের কাছে সঠিক কোনো তথ্য নেই। আমাদের সবচেয়ে বড় ভয় হলো, আমাদের কাছ থেকে এমন কিছু লুকানো হচ্ছে যা অপরিবর্তনীয়।

তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা বারবার ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসককে তার সঙ্গেে দেখা করতে দেওয়ার অনুমতি চেয়েছে, কিন্তু এক বছরেরও বেশি সময় ধরে তাকে অনুমতি দেওয়া হচ্ছে না।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন কারা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইমরান খান সুস্থ আছেন এবং অন্য কোনো কারাগারে স্থানান্তরের পরিকল্পনা সম্পর্কে তারা অবগত নন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com