শিরোনাম
সূচকের পতনে লেনদেন ৬৬৩ কোটি টাকা বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১৬ ডলার ১০ সেন্ট দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ইইউর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে আশাবাদ সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন স্বপ্ন’র সিস্টেম সুরক্ষিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে: সাব্বির হাসান নাসির ডিজিএফআই,র সাবেক পরিচালক আফজাল নাছেরকে মিরপুর থেকে গ্রেপ্তার ২০০ কোটির জন্য হাজার কোটি টাকার কারখানা বন্ধ: বিটিএমএ সভাপতি জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪ ঘণ্টায় ৩৮৬ অভিযান, ২১৪ মামলা আমদানি ব্যয়ের চাপে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩৪ বিলিয়নের নিচে

সূচকের পতনে চলছে লেনদেন

  • Update Time : Monday, December 1, 2025

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০১ ডিসেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৪৯ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯০২ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭০ টির, কমেছে ২৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮ টি কোম্পানির শেয়ারদর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com