শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

সোমবার খুলনার ৮ দলীয় সমাবেশে যাচ্ছেন জামায়াত আমির

  • Update Time : Sunday, November 30, 2025

আগামীকাল সোমবার খুলনার শিববাড়ী বাবরি চত্বরে আন্দোলনরত ৮ দলীয় বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের সভাপতিত্বে এ খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

আটদলের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন– বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ সরওয়ার কামাল আজিজি, খেলাফত আন্দোলনের ইউসুফ সাদেক হক্কানী, জাগপার রাশেদ প্রধান এবং বিডিপির আনোয়ারুল হক চাঁন। এ ছাড়া স্থানীয় নেতারাও বক্তব্য রাখবেন।

রোববার (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আগামীকাল দুপুর ১২টায় সমাবেশ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে। এ জন্য খুলনায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশস্ত স্টেজ নির্মাণ করা হয়েছে। সোনাডাঙ্গা, ময়লাপোতা, ডাকবাংলাসহ বিস্তীর্ণ এলাকায় সাউন্ড সিস্টেমের আওতায় আনা হয়েছে। সাংবাদিকদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।

সমাবেশে থাকবে তিন শতাধিক স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। বিশেষ করে স্কুলের বার্ষিক পরীক্ষার কথা চিন্তা করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা গাড়ির জন্য পৃথক পৃথক পার্কিংয়ের জায়গা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com