প্রাণের সম্পদ পুনঃমূল্যায়নে আইএএস লঙ্ঘন: ২৮ বছরের স্থবিরতা!

  • Update Time : Sunday, November 30, 2025

শেয়ারবাজারে তালিকাভুক্ত এএমসিএল (প্রাণ) কোম্পানির ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে দেখা গেছে, কোম্পানির স্থায়ী সম্পদ পুনঃমূল্যায়নে আন্তর্জাতিক হিসাবরক্ষণ মান (আইএএস) লঙ্ঘন হয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, ৩০ জুন পর্যন্ত প্রাণের স্থায়ী সম্পদ দেখানো হয়েছে ২৭ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে পুনঃমূল্যায়িত সম্পদের পরিমাণ মাত্র ১ কোটি ৫১ লাখ টাকা।

কোম্পানি কর্তৃপক্ষ সর্বশেষ ১৯৯৬ সালে জমি, কারখানা ভবন, মেশিনারী ও যানবাহনের পুনঃমূল্যায়ন করেছিল। আইএএস-১৬ এর প্যারা ৩৪ অনুযায়ী, এসব সম্পদ ৩-৫ বছর অন্তর পুনঃমূল্যায়ন করা প্রয়োজন।

প্রাণের পরিশোধিত মূলধন ১৯৯৬ সালে ছিল ৮ কোটি টাকা, যার ৫৯.৮৫ শতাংশ শেয়ার বাজারের সাধারণ বিনিয়োগকারীদের হাতে। কোম্পানির শেয়ার দর শনিবার (২৯ নভেম্বর) দাঁড়িয়েছে ২১২.৪০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com