শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট প্রতিনিধিদের সাথে প্রশাসক টিমের মতবিনিময়

  • Update Time : Thursday, November 27, 2025

সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট প্রতিনিধিদের সাথে প্রশাসক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ব্যাংকের প্রধান কার্যালয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক মোঃ সালাহ উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের সহযোগী প্রশাসক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ রাশেদুল ইসলাম, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম এবং যুগ্মপরিচালক রওশন আক্তার।

এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং এজেন্ট আউটলেটের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এজেন্ট প্রতিনিধিগণ সভায় তাদের অভিজ্ঞতা, গ্রাহকের চাহিদার বিষয়ে বাস্তবধর্মী মতামত তুলে ধরেন।

সভায় প্রশাসক টিম এজেন্ট আউটলেট প্রতিনিধিদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, চলমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। প্রশাসক মহোদয় এজেন্ট আউটলেটের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে ব্যাংকের সেবা প্রদানে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সেবা আরও সহজলভ্য করতে তাদের ভূমিকা, দায়িত্ব ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ করে নিরাপদ লেনদেন নিশ্চিতকরণ, দ্রুত সেবা প্রদান এবং প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা ত্বরান্বিত করার বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com