শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

স্বাস্থ্য খাত নিয়ে বাজেটে বিশেষ গুরুত্বারোপ করবে জামায়াত : মান্নান

  • Update Time : Tuesday, November 25, 2025

ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে বাজেটে বিশেষ গুরুত্বারোপ করবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী সূত্রাপুর থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণের করের টাকায় এমপি-মন্ত্রী আর আমলাদের বিলাসী জীবনযাপনের কারণে জনগণ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। জামায়াত ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা।

দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, বাজেটের প্রতি ১০০ টাকায় স্বাস্থ্যখাতের জন্য বরাদ্দ ৩ টাকা ৩২ পয়সা। এ খাতে বিশ্বের ৫১টি নিম্ন-মধ্যম আয়ের দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪৮তম। বাংলাদেশের মোট জনসংখ্যার বিবেচনায় কমপক্ষে স্বাস্থ্যখাতের বাজেটের ১০ শতাংশ বরাদ্দ করা জরুরি। তাহলে প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। কিন্তু অতীতের কোনো সরকারই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেনি। তারা দুর্নীতি আর লুটপাটে ব্যস্ত ছিল। যার কারণে কেউ কেউ ১৭ বছর ক্ষমতার বাইরে থেকেও এখনো দেশে-বিদেশে বিলাসী জীবনযাপন করছে।

আব্দুল মান্নান বলেন, জামায়াতের সাবেক আমির নিজামী এবং সাবেক সেক্রেটারি মুজাহিদ তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাদের পরিবার এখনো সাধারণ জীবনযাপন করছেন। কারণ তারা দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলেননি। তারা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, কেউ যদি আমাদের বিরুদ্ধে দুই পয়সার দুর্নীতির প্রমাণ করতে পারে তবে শুধু মন্ত্রিত্ব নয় জামায়াতে ইসলামীর কর্মীর পদ থেকেও পদত্যাগ করব। তাদের সেই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারেনি।

তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকার জামায়াতের নেতৃবৃন্দকে বিভিন্ন মিথ্যা মামলায় বিচারিক হত্যা করলেও দুর্নীতি-অনিয়মের কোনো অভিযোগ আনতে পারেনি। কারণ জামায়াতের নেতৃত্বে দুর্নীতি নেই, সন্ত্রাস নেই, চাঁদাবাজ নেই। জামায়াতে ইসলামীর নেতৃত্বে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

পরে তিনি উপস্থিত মানুষদের আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।

সূত্রাপুর উত্তর থানা আমির রবিউল ইসলামের সভাপতিত্বে এবং থানা বাইতুলমাল সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ মিয়ার পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সূত্রাপুর পূর্ব থানা আমির নোমান শিকদার, সূত্রাপুর উত্তর থানা শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, নুর হোসেন রবিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com