আল-আরাফাহ ব্যাংকের শীর্ষ ঋণ খেলাপি সাসকো টেক্সের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার

  • Update Time : Sunday, November 23, 2025

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শীর্ষ ঋণ খেলাপিদের তালিকাভুক্ত প্রতিষ্ঠান মেসার্স সাসকো টেক্স (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিয়ার রহমান দিপু ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানের পরিচালক পাপিয়া রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর পল্লবী ডিওএইচএস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।

আজ রবিবার গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ব্যাংকের তথ্য অনুযায়ী, সাসকো টেক্স (বিডি) লিমিটেডের কাছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উত্তরা মডেল টাউন শাখার অবলোপনকৃত খেলাপি পাওনা প্রায় ১৬৪ কোটি টাকা। তাদের বিরুদ্ধে দায়ের করা ১০টি ফৌজদারি মামলার মধ্যে ৮টিতে এক বছর করে ৮ বছর এবং দুটিতে তিন মাস করে ৬ মাস, মোট ৮ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এসব মামলায় তাদের বিরুদ্ধে ৮০ কোটি টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।

দীর্ঘদিন সাজা থেকে পলাতক থাকার পর অবশেষে গত শনিবার দিপু ও পাপিয়াকে গ্রেপ্তার করা হয়। ব্যাংকের পাওনা আদায়ে তাদের বিরুদ্ধে করা অর্থঋণ মামলা থেকে উদ্ভূত অর্থজারী মামলাগুলোও এখনো চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com