এনসিসি ব্যাংক গ্রাহকদের জন্য অনলাইন ‘এ-চালান’ সেবা চালু করেছে

  • Update Time : Wednesday, November 19, 2025

ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট আওতায় এনসিসি ব্যাংক একটি নতুন ডিজিটাল সেবা চালু করেছে, যার মাধ্যমে গ্রাহকরা অনলাইন এ-চালান প্ল্যাটফর্ম ব্যবহার করে পাসপোর্ট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক, সারচার্জসহ মোট ২০৬ ধরনের সরকারি ফি পরিশোধ করতে পারবেন। এখন থেকে গ্রাহকরা যেকোনো স্থান থেকে, যেকোনো সময় ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এসব ফি প্রদান করতে সক্ষম হবেন।

ব্যাংকের মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নতুন এই সেবার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ মনিরুল আলম এবং মোঃ হাবিবুর রহমান; ইভিপি ও কর্পোরেট ব্যাংকিং প্রধান মোহাম্মদ তারিকুল আমিন; ইভিপি ও অপারেশন্স প্রধান সাইফ উদ্দিন আহমেদ; এসভিপি ও এসএমই প্রধান শরীফ মোহাম্মদ মহসিন; এসভিপি ও আইসিটি বিভাগের প্রধান মোঃ সাজ্জাদুল ইসলাম; এসভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা; ভিপি ও ফিন্যান্সিয়াল ইনক্লুশন সেলের প্রধান মোঃ আনিসুর রহমান মজুমদারসহ ব্যাংকের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “অনলাইন এ-চালান প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি ফি পরিশোধের সেবা চালু করা ডিজিটাল ব্যাংকিং অঙ্গনে এনসিসি ব্যাংকের জন্য একটি অনন্য মাইলফলক। এটি গ্রাহকদের জন্য এই কাজগুলো অত্যন্ত সময় সাশ্রয়ী ও সুবিধাজনক করবে এবং সরকারের রাজস্ব সংগ্রহ প্রক্রিয়াকে আরও সহজতর করবে। গ্রাহকদের জন্য সর্বোচ্চ স্তরের সন্তুষ্টি নিশ্চিত করতে আমাদের চলমান প্রচেষ্টারই প্রতিফলন এই সেবা।”

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের অটোমেটেড চালান সিস্টেমের অধীনে বিদ্যমান ওভার-দ্য-কাউন্টার পেমেন্ট সুবিধা আগের মতোই চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com