সোনার দাম আরেক দফা কমলো

  • Update Time : Wednesday, November 19, 2025

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৩৬৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা।

বাজুস জানায়, তাদের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে মঙ্গলবার (১৮ নভেম্বর) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়।

কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তটি জানানো হয়। নির্ধারিত অনুযায়ী, বুধবার (১৯ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী সোনার দামে সাম্প্রতিক পতন হওয়ায় সমন্বয় হিসেবে সোনার দাম কমানো হয়েছে। এতে ভোক্তারা বাজারে কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৬ হাজার ৯০৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৯ হাজার  ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪০ হাজার ৭৬১ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com